Bartaman Logo
৯ জুন, ২০২৬

দুবাইয়ে গ্রেপ্তার ইউটিউবার, গ্যাংস্টার রাও ইন্দ্রজিৎ যাদব!

২০০৬ সালে শুরুটা হয়েছিল রেকর্ডিং কোম্পানি দিয়ে। ভিডিয়ো জগতে নাম করতে শুরু করে জেম রেকর্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।

দুবাইয়ে গ্রেপ্তার ইউটিউবার, গ্যাংস্টার রাও ইন্দ্রজিৎ যাদব!
  • ১০ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: ২০০৬ সালে শুরুটা হয়েছিল রেকর্ডিং কোম্পানি দিয়ে। ভিডিয়ো জগতে নাম করতে শুরু করে জেম রেকর্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। সংস্থার মালিক রাও ইন্দ্রজিৎ যাদব তখন থেকেই রুপোলি দুনিয়ায় নাম কামাতে থাকেন। পরবর্তীতে তাঁর লাইফস্টাইলের জেরে জনপ্রিয়তা প্রায় আকাশ ছুঁয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় বাড়তে বাড়তে ফলোয়ারের সংখ্যা দাঁড়ায় ১৫ লক্ষ। 

Advertisement

এবার সেই ইন্দ্রজিৎকেই দুবাই থেকে গ্রেপ্তার করা হল। ২০২৪ সালে রোহতাকে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তারপরই দুবাইয়ে পালিয়ে যায় ইন্দ্রজিৎ। আর রেকর্ডিং সংস্থার মালিক থেকে বর্তমানে তাঁর পরিচয় হয়ে উঠেছিল নামজাদা গ্যাংস্টার। অবশেষে দুবাইয়ে তাঁকে গ্রেপ্তার করা হল। যদিও তাঁর আইনজীবী সেই খবর নাকচ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইন্দ্রজিতের গ্রেপ্তারের খবর ভুয়ো।  হরিয়ানা ও উত্তরপ্রদেশে ইন্দ্রজিতের বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা দায়ের রয়েছে। তোলাবাজি, বিভিন্ন বেসরকারি সংস্থার হয়ে জোর করে কর আদায়, সশস্ত্র হামলা, খুন সহ একাধিক বেআইনি কাজকর্মের অভিযোগ রয়েছে। সম্প্রতি গত বছরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ওই গ্যাংস্টারের বিরুদ্ধে বেআইনি টাকা লেনদেনের মামলা শুরু করে। সেই সূত্রে দিল্লি ও হরিয়ানার গুরুগ্রামে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করা হয়। অভিযানে পাঁচটি বিলাসবহুল গাড়ি, বেনামি ব্যাঙ্ক লকার, বিভিন্ন ভুয়ো নথি ও নগদ ১৭ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। 

সম্পর্কিত সংবাদ