Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

যুবসাথী: শিবিরের দিন বৃদ্ধি নিয়ে জল্পনা, আবেদন ছাড়াল ৭৬ লক্ষ

রাজ্যের ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে ‘স্বনির্ভর বাংলা’ শিবির। এই শিবিরে যুবসাথী প্রকল্পের আবেদন জমা দেওয়ার ভিড় উপচে পড়েছে।

যুবসাথী: শিবিরের দিন বৃদ্ধি নিয়ে  জল্পনা, আবেদন ছাড়াল ৭৬ লক্ষ
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে ‘স্বনির্ভর বাংলা’ শিবির। এই শিবিরে যুবসাথী প্রকল্পের আবেদন জমা দেওয়ার ভিড় উপচে পড়েছে। বুধবার পর্যন্ত সব মিলিয়ে যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে ৭৬ লক্ষ ৭৭ হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে শিবিরে গিয়ে আবেদন জমা দিয়েছেন ৬১ লক্ষ ৩৮ হাজার ৪৩৫ জন। শিবিরে গিয়ে আবেদন জমা দেওয়ার নিরিখে সর্বাধিক ৭ লক্ষ ১ হাজার ৩৮৭টি আবেদন জমা পড়েছে দক্ষিণ ২৪ পরগনায়। আর সর্বনিম্ন ১৯ হাজার ৪২৯টি আবেদন জমা পড়েছে কালিম্পংয়ে। এছাড়া অনলাইনে ১৫ লক্ষ ২৭ হাজার আবেদন জমা পড়েছে। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার এবং খেতমজুরদের আর্থিক সহায়তা প্রদানের আবেদনও জমা পড়েছে কয়েক লক্ষ। তবে এখন সকলের নজর বৃহস্পতিবারের পরেও আরো কয়েকদিনের জন্য রাজ্য সরকার এই শিবির চালানোর সিদ্ধান্ত নেয় কি না। এবিষয়ে বৃহস্পতিবার সকালে রাজ্য সিদ্ধান্ত নেবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ