Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাবড়ায় বাড়ি থেকে ডেকে মদের আসরে যুবককে খুন, গ্রেপ্তার বন্ধু

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মদের আসরে যুবককে খুনের অভিযোগ উঠল দুই বন্ধুর বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হাবড়া থানার বিড়া নবপল্লিতে।

হাবড়ায় বাড়ি থেকে ডেকে মদের  আসরে যুবককে খুন, গ্রেপ্তার বন্ধু
  • ৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মদের আসরে যুবককে খুনের অভিযোগ উঠল দুই বন্ধুর বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হাবড়া থানার বিড়া নবপল্লিতে। মৃতের নাম মঙ্গল সাদক (১৯)। মদের আসরে বচসার সময় ধারালো অস্ত্র দিয়ে মঙ্গলের গলার নলি কেটে খুন করা হয়েছে বলেই দাবি পুলিশের। পরিবার দুই বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে হাবড়া থানায়। সেই ভিত্তিতে মঙ্গল মল্লিক ওরফে বিজয় (২৫) নামে এক অভিযুক্তে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। সোমবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে আটদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গল সাদকদের বাড়ি নিউ বারাকপুরের লেনিনগড়ে। কিন্তু তাঁরা দীর্ঘদিন ধরে হাবড়ায় থাকে। রবিবার সন্ধ্যায় বাড়িতেই ঘুমিয়ে ছিলেন মঙ্গল। রাত সাড়ে আটটায় নবপল্লির যুবক বিজয় এসে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর একটি কলাবাগানে বসে মদ্যপান করছিল তারা। আসরে জয়ন্ত সিকদার ওরফে দুখুও ছিল। তারা পরস্পরের বন্ধু। আসর চলাকালীনই বিজয় ও দুখুর সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, তখনই ধারালো ছুরি দিয়ে বিজয় গলায় কোপ মারে মঙ্গল সাদকের। গলার নলি কেটে যায় তাঁর। রক্তাক্ত অবস্থায় মদের আসরেই লুটিয়ে পড়ে মঙ্গল। ঘটনার পর অভিযুক্ত দুই যুবক চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাবড়া থানার পুলিশ। মঙ্গল সাদককে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের মা মিনতি সাদক বিজয় ও জয়ন্তর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। তদন্ত নেমে সোমবার মঙ্গলকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তী বলেন, অপর অভিযুক্ত জয়ন্ত সিকদারের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ধৃত মঙ্গলকে জেরা করে মদের আসরে সঠিক কি বিষয় নিয়ে তাদের মধ্যে বচসা হয়েছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে। এনিয়ে মৃতের মা মিনতি সাদক বলেন, ছেলে রবিবার সন্ধ্যায় বাড়িতে ঘুমাচ্ছিল। বিজয় এসে জোর করে ডেকে নিয়ে গিয়েছিল। ছেলেটাকে খুন করে দিল। আমি দু’জনের ফাঁসি চাই।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ