Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাউড়িয়ায় মহিলা সঙ্গীকে খুনের অভিযোগে গ্রেপ্তার যুবক

মহিলা সঙ্গীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে রাজু দাস নামে এক যুবককে গ্রেপ্তার করল বাউড়িয়া থানার পুলিশ। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়।

বাউড়িয়ায় মহিলা সঙ্গীকে খুনের অভিযোগে গ্রেপ্তার যুবক
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: মহিলা সঙ্গীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে রাজু দাস নামে এক যুবককে গ্রেপ্তার করল বাউড়িয়া থানার পুলিশ। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম সালমা বিবি (৪৪)। বাড়ি উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। ধৃতের বিরুদ্ধে পুলিশ একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ধৃতকে সাতদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

Advertisement

রাজু ও সালমা বিবি দু’জনেই বিবাহিত। দু’জনের বাড়িতে ছেলেমেয়ে আছে। দু’জনেই বজবজের একটি জুট মিলে কাজ করতেন। তাঁরা বাউড়িয়া ফোর্ট গ্লস্টার এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। সপ্তাহের শেষে রাজু তাঁর নিজের বাড়িতে যেতেন। গত বৃহস্পতিবার সালমা কাজে যাননি, রাজু একা গিয়েছিলেন। সূত্রের খবর, রাতে রাজু কাজ থেকে বাড়ি ফিরলে কোনো একটি বিষয় নিয়ে সালমার সঙ্গে তাঁর বচসা বাধে। অভিযোগ, সেই সময়েই রাজু সালমাকে শ্বাসরোধ করে খুন করেন এবং মৃতদেহ ফেলে রেখে নিজের বাড়িতে চলে যান। পরে পুলিশ সালমার মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি বুধবার সকালে বাউড়িয়া লঞ্চঘাট থেকে রাজু দাসকে গ্রেপ্তার করা হয়।   

Advertisement
সম্পর্কিত সংবাদ