Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ের অভিযোগ, পাকড়াও যুবক

এক নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে গ্রেপ্তার যুবক। রবিবার তাঁকে গ্রেপ্তার করেছে নিউ মার্কেট থানার পুলিশ।

নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ের অভিযোগ, পাকড়াও যুবক
  • ১০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে গ্রেপ্তার যুবক। রবিবার তাঁকে গ্রেপ্তার করেছে নিউ মার্কেট থানার পুলিশ। সোমবার ধৃতকে ব্যাঙ্কশালের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে হাজির করা হয়। বিচারক পায়েল বন্দ্যোপাধ্যায় তাঁকে ২৩ মার্চ পর্যন্ত জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি রাধানাথ রং জানান, ধৃতের বিরুদ্ধে শিশুবিবাহ প্রতিরোধক আইনে মামলা দায়ের হয়েছে। এদিন সরকারের তরফে নাবালিকার ‘গোপন জবানবন্দি’ পেশের আর্জি জানানো হয়। বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। চলতি সপ্তাহে ব্যাঙ্কশালে একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (জেএম) কাছে ওই আইনি জবানবন্দি পেশ করার কথা। এদিন ধৃতের তরফে জামিনের আর্জি জানানো হয়। সরকারি আইনজীবী তাতে জোরালো আপত্তি জানান। আদালত ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে ওই নাবালিকাকে খুঁজে না পাওয়ায় তার বাবা পুলিশে অভিযোগ করেন। তার ভিত্তিতে পুলিশ তদন্ত চালিয়ে জানতে পারে, ওই যুবক নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে। পুলিশ তদন্তে নেমে নাবালিকাকে উদ্ধার করে। যুবককেও গ্রেপ্তার করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ