Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কমাল বিশ্বব্যাঙ্ক

দেশের আর্থিক স্থিতিশীলতার উপর ভরসা কমছে বিনিয়োগকারীদের। তাই দেশে ক্রমশ বেসরকারি বিনিয়োগ কমছে। আর তাতেই আর্থিক অগ্রগতির চাকা শ্লথ হওয়ার উপক্রম।

ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কমাল বিশ্বব্যাঙ্ক
  • ২৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দেশের আর্থিক স্থিতিশীলতার উপর ভরসা কমছে বিনিয়োগকারীদের। তাই দেশে ক্রমশ বেসরকারি বিনিয়োগ কমছে। আর তাতেই আর্থিক অগ্রগতির চাকা শ্লথ হওয়ার উপক্রম। এর জেরে কমতে পারে ভারতের জিডিপি বৃদ্ধির হার। এমনটাই জানাল বিশ্বব্যাঙ্ক। তারা ভারতের আর্থির বৃদ্ধির পূর্বাভাসও কমিয়েছে। গত ফেব্রুয়ারিতে বিশ্বব্যাঙ্ক জানিয়েছিল, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের ৬.৭ শতাংশ হারে আর্থিক বৃদ্ধি ঘটতে পারে। বুধবার বিশ্বব্যাঙ্ক তাদের সংশোধিত পূর্বাভাসে জানিয়েছে, এই হার কমে দাঁড়াবে ৬.৩ শতাংশ। সরকারের নীতিগত অনিশ্চয়তাকেও আর্থিক বৃদ্ধির হার কমার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, দেশবাসীর ভোগ্যপণ্য ক্রয় কমাবে। আর তার জেরে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। 

Advertisement

এর আগে মঙ্গলবারই ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ৬.৫ থেকে কমিয়ে ৬.২ করেছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ)। বৃহস্পতিবার পূর্বাভাস কমিয়েছিল আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচও। ভারতের আর্থিক অগ্রগতির পূর্বাভাস ১০ বেসিস পয়েন্ট কমিয়ে ফিচ জানিয়েছে চলতি অর্থবর্ষে এই হার দাঁড়াবে ৬.৪ শতাংশ।  এদিকে শেয়ার বাজারে তেজি ভাব জারি ছিল বুধবারও। এই নিয়ে টানা সাতদিন উঠল শেয়ার বাজার। বুধবার বম্বে শেয়ার বাজারের সূচক সেনসেক্স ৫২০ পয়েন্ট উঠে ৮০ হাজার ১১৬ পয়েন্টে থামে। বৃদ্ধির হার ০.৬৫ শতাংশ। অন্যদিকে জাতীয় শেয়ার সূচক নিফটিও ১১৫ পয়েন্ট বেড়ে ২৪ হাজার ২৮২ পয়েন্টে স্থির হয়। বৃদ্ধির হার ০.৪৮ শতাংশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ