Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

আয়ূষ নিয়ে কর্মশালা, সৌজন্যে এনআইএইচ

নার্সিং পড়ুয়াদের আয়ূষ সম্পর্কে বিশেষ শিক্ষাপ্রদানে এগিয়ে এল ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথি (এনআইএইচ)। সম্প্রতি আলিয়া ইউনিভার্সিটির নার্সিং বিভাগের চতুর্থ ও সপ্তম সেমিস্টারের ১২০ জন শিক্ষার্থীকে আয়ূষ চিকিৎসা সম্পর্কে সম্যক ধারণা দেন বিশিষ্ট চিকিৎসকরা।

আয়ূষ নিয়ে কর্মশালা, সৌজন্যে এনআইএইচ
  • ২ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

নার্সিং পড়ুয়াদের আয়ূষ সম্পর্কে বিশেষ শিক্ষাপ্রদানে এগিয়ে এল ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথি (এনআইএইচ)। সম্প্রতি আলিয়া ইউনিভার্সিটির নার্সিং বিভাগের চতুর্থ ও সপ্তম সেমিস্টারের ১২০ জন শিক্ষার্থীকে আয়ূষ চিকিৎসা সম্পর্কে সম্যক ধারণা দেন বিশিষ্ট চিকিৎসকরা। সম্প্রতি এনআইএইচ-এর সল্ট লেক ক্যাম্পাসে আয়োজিত এই কর্মশালায় বক্তব্য রাখেন ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথির ডিরেক্টর ডাঃ প্রলয় শর্মা, সিনিয়র নার্সিং অফিসার মিতুল চট্টোপাধ্যায় ও এনআইএইচ-এর ৪ জন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি। তাঁরা একপ্রকার হাতেকলমে শেখান আয়ূষ পদ্ধতিতে রোগনির্ণয়, চিকিৎসা প্রণালী ও রোগী দেখার সময় প্রয়োজনীয় বিদ্যা। এই প্রসঙ্গে প্রতিষ্ঠানের ডিরেক্টর ডাঃ প্রলয় শর্মা বলেন, ‘দেশ জুড়ে আয়ূষ চিকিৎসায় ভালো সাড়া মিলছে। সরকারও এই বিষয়ে নানা উদ্যোগ নিচ্ছে। ভবিষ্যতে যাঁরা নার্স হয়ে রোগীদের সেবাদান করবেন, রোগ নির্ণয় ও আয়ূষ পদ্ধতিতে চিকিৎসা সম্পর্কে তাঁদের বিশেষ জ্ঞান থাকা আবশ্যক। আয়ূষের সবক’টি বিভাগ নিয়ে তাঁদের সম্যক ধারণা তৈরি করতেই এই উদ্যোগ।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ