Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

মাঝ আকাশে বিমানের সিটকেই ‘কমোড’ বানালেন মহিলা যাত্রী

মাঝ আকাশেই পোশাক খুলে বিমানের সিটে মলত্যাগ করলেন এক মহিলা যাত্রী। শনিবার এমনই আজব ঘটনার সাক্ষী থাকল আমেরিকার সাউথওয়েস্ট এয়ারলাইন্স।

মাঝ আকাশে বিমানের সিটকেই ‘কমোড’ বানালেন মহিলা যাত্রী
  • ২৮ এপ্রিল, ২০২৫ ১৭:০৪
Prefer us on Google

নিউ ইয়র্ক: মাঝ আকাশেই পোশাক খুলে বিমানের সিটে মলত্যাগ করলেন এক মহিলা যাত্রী। শনিবার এমনই আজব ঘটনার সাক্ষী থাকল আমেরিকার সাউথওয়েস্ট এয়ারলাইন্স। পরে বিমান পরিষ্কার করতে হিমশিম খেতে হয় বিমান কর্মীদের। বেশ কিছুক্ষণ ব্যাহত হয় পরিষেবা। 

Advertisement

শনিবার ফিলাডেলফিয়া থেকে শিকাগোর উদ্দেশে রওনা দিয়েছিল ফ্লাইট ৪১৮। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, মাঝ আকাশে পোশাক খুলে ফেলেন ওই মহিলা যাত্রী। তারপর নিজের আসনেই মলত্যাগ করেন। এর জেরে রীতিমতো অস্বস্তিতে পড়েন অন্যান্য যাত্রীরা। সঙ্গে সঙ্গে শিকাগো বিমানবন্দরে এবিষয়ে অভিযোগ জানান বিমানকর্মীরা। খবর পাওয়ামাত্র সেখানে পৌঁছয় পুলিস ও স্বাস্থ্যকর্মীদের টিম। অবতরণের পর বিমান সাফ করতে কয়েক ঘণ্টা সময় লাগে। ইতিমধ্যে এবিষয়ে বিবৃতি দিয়েছে সাউথওয়েস্ট এয়ারলাইন্স। তারা জানিয়েছে, ‘কর্মী ও যাত্রীদের সুরক্ষা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিমান কর্মীদের পেশাদারিত্ব সত্যিই প্রশংসনীয়। কোনওরকম সমস্যার জন্য যাত্রীদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ