Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আলিপুরদুয়ারে আদালত চত্বরেই সাক্ষীদের হুমকি, গ্রেপ্তার ৩

আলিপুরদুয়ারে আদালত চত্বরেই সাক্ষীদের হুমকি, গ্রেপ্তার ৩
  • ৪ জুলাই, ২০২৫ ১৯:০৭
Prefer us on Google

গত বছরের অক্টোবরে জয়গাঁয় নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার মামলা চলছে আলিপুরদুয়ার জেলা আদালতে। ওই ঘটনায় সেই সময় ৪ জন অভিযুক্তকে গ্রেপ্তার হয়েছিল। ধৃতরা এখন জেলে। আজ, শুক্রবার সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিতে আসেন। তখনই তাঁরা অভিযুক্তদের লোকজনদের হুমকির মুখে পড়েন বলে অভিযোগ। আদালত চত্বরে খুনের হুমকি ও দেখে নেওয়ার হুমকি দেয় ধৃত অভিযুক্তদের সঙ্গীরা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হুমকি দেওয়ার অভিযোগে পুলিস এদিন সঙ্গে সঙ্গেই দুই মহিলা-সহ তিন জনকে গ্রেপ্তার করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ