Bartaman Logo
২০ জুলাই, ২০২৬

নজরে নির্বাচন, বিহারে পদযাত্রায় শামিল রাহুল

চলতি বছরের শেষ পর্বে বিহারে ভোট। রাজনৈতিক দলগুলির আপাতত পাখির চোখ এই বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে বিহারে কংগ্রেসের জনভিত্তি আরও শক্তিশালী করতে এবার আসরে নামলেন স্বয়ং রাহুল গান্ধী।

নজরে নির্বাচন, বিহারে পদযাত্রায় শামিল রাহুল
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা: চলতি বছরের শেষ পর্বে বিহারে ভোট। রাজনৈতিক দলগুলির আপাতত পাখির চোখ এই বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে বিহারে কংগ্রেসের জনভিত্তি আরও শক্তিশালী করতে এবার আসরে নামলেন স্বয়ং রাহুল গান্ধী। সোমবার বেগুসরাই জেলায় কংগ্রেসের ‘পলায়ন রোকো, নকরি দো’ পদযাত্রায় অংশ নেন তিনি। শুধু মিছিলে হাঁটাই নয়, বিহারের যুবসমাজ যে এই অবিচার আর বরদাস্ত করবে না, তাও সাফ জানান রায়বেরিলির সাংসদ। তাঁর কথায়, নিজেদের অধিকার, চাকরি ও ন্যায়বিচারের দাবিতে বিহারের তরুণ সমাজ লড়াই করবে।

Advertisement

সোমবার চেনা সাদা টি-শার্টেই পথে নামেন রাহুল। সঙ্গে ছিলেন কানহাইয়া কুমার, প্রদেশ সভাপতি রাজেশ কুমার সহ অন্যরা। পরে এক্স হ্যান্ডলে সেই ছবি পোস্ট করে রাহুল লেখেন, ‘রাজ্য সরকার বিহারের যুবদের কোনও সুযোগ দিচ্ছে না, সাহায্যও করছে না। এনিয়ে তাঁরা অত্যন্ত ক্ষুব্ধ। এদিন বেগুসরাইয়ের রাস্তায় তাঁদের সেই ক্ষোভের আঁচ দেখা গিয়েছে। বেকারত্ব ও কাজের খোঁজে অন্যত্র চলে যাওয়ার মতো ঘটনার বিরুদ্ধে পরিবর্তনের ঢেউ উঠেছে। যুবসমাজ বুঝিয়ে দিয়েছে, তাঁরা আর অবিচার সহ্য করবেন না। নিজেদের অধিকার ও ন্যায়বিচারের দাবিতে লড়াই করবেন।’
সাদা টি-শার্ট পরে এই পদযাত্রায় অংশ নিতে বিহারের যুবদের আহ্বান জানিয়েছিলেন রাহুল। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য বিহারের যুব সমাজের উপর সারা বিশ্বের নজর টেনে আনা। সরকারি চাকরির সুযোগ প্রতিদিন কমছে। বেসরকারিকরণেও বিশেষ লাভ হচ্ছে না। এনিয়ে সরকারের উপর আমাদের চাপ সৃষ্টি করতে হবে। যাতে পরিস্থিতির পরিবর্তন হয়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ