Bartaman Logo
৯ জুন, ২০২৬

কৃষি ঋণ কি মকুব হবে, উত্তর এড়ালেন মন্ত্রী শিবরাজ

সাড়ে ১০ লক্ষ কোটি ঋণের বোঝা। তাই কৃষকদের ঋণ মোদি সরকার মকুব করবে কি? এই প্রশ্নের সরাসরি উত্তরই দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

কৃষি ঋণ কি মকুব হবে, উত্তর এড়ালেন  মন্ত্রী শিবরাজ
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাড়ে ১০ লক্ষ কোটি ঋণের বোঝা। তাই কৃষকদের ঋণ মোদি সরকার মকুব করবে কি? এই প্রশ্নের সরাসরি উত্তরই দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রশ্নোত্তর পর্বে এর জবাব দিয়ে গিয়ে গোড়ায় করলেন মোদি বন্দনা। বললেন, আমাদের প্রধানমন্ত্রী দূরদৃষ্টি সম্পন্ন নেতা। তাই কৃষকদের আয় বাড়ানোর জন্য চেষ্টা করছেন। উৎপাদন বাড়ানো, উৎপাদন খরচ কমানো, ফসলের সঠিক মূল্য দেওয়ার মতো কাজ করছে সরকার। 

Advertisement

মন্ত্রী বলেন, আগের সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির বছরে ৬ হাজার টাকার প্রকল্প করেছিল কি? করেনি। কিষান মানধন যোজনা করেছিল কি? উন্নত বীজ দিয়েছিল কি? দেয়নি। আমাদের সংকল্প কৃষকদের উপার্জন বাড়ানো। কিন্তু প্রশ্ন তো ছিল কৃষি ঋণ মকুব করবেন কিনা? পাল্টা জানতে চান সমাজবাদী পার্টির সাংসদ আনন্দ ভাদোরিয়া। কিন্তু তিনি কিছু বলার আগেই স্পিকার ওম বিড়লা সরকারের অস্বস্তি এড়াতে পরের প্রশ্নে চলে যান। 
অন্যদিকে, বিজেপির গুজরাতের সাংসদ তথা প্রাক্তন কৃষি রাষ্ট্রমন্ত্রী পুরুষোত্তম রুপালা কৃষক সমস্যা সংক্রান্ত প্রশ্ন করেও সরকারকে অস্বস্তিতে ফেলেন। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যায় পড়ছে কৃষকরা। ফসল নষ্ট হচ্ছে। তাই সরকার কী ব্যবস্থা নিচ্ছে? জানতে চান রুপালা। একইসঙ্গে তাঁর প্রশ্ন ছিল, আজও কৃষকের একাংশকে সুদখোরের কাছ থেকে ৫ থেকে ৫০ হাজার টাকা ধার নিতে হয়। সরকার এর কোনও সুরাহা করছে কি? জবাবে সরকারের ঢাক পিটিয়ে শিবরাজ বলেন, আমাদের সরকারের ডিএনএ হল কৃষক কল্যাণ। তাই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ