‘আবেদনে মহারাজা বা রাজকুমারী লেখা থাকবে কেন?’ রাজপরিবারের সদস্যদের আবেদন নিয়ে এমনই আপত্তি জানাল রাজস্থান হাইকোর্ট। আদালত জানিয়েছে, এই উপাধিগুলি সংবিধান অনুযায়ী বাতিল হয়েছে। তাই এগুলি ব্যবহার করা নিয়ে আপত্তি জানিয়েছে উচ্চ আদালত। পুরকর আদায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন জগৎ সিং ও পৃথ্বিরাজ সিংয়ের উত্তরাধিকারীরা। মামলার নথিতে তাঁদের নামের আগে ‘মহারাজা’, ‘রাজকুমারী’ ইত্যাদি লেখা ছিল। এতেই আপত্তি জানিয়েছেন বিচারপতি মহেন্দ্র কুমার গয়েল। সমান অধিকারের কথা স্মরণ করিয়ে বিচারপতির নির্দেশ, এধরনের উপাধি বাদ দিয়ে নতুন করে আবেদন জমা দিতে হবে।


