Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

কেন ছাড় রাশিয়াকে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের ঘোষণায় বিশ্বজুড়ে শোরগোল তৈরি হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী বুধবার গভীর রাতে এবিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনেন তিনি।

কেন ছাড় রাশিয়াকে
  • ৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের ঘোষণায় বিশ্বজুড়ে শোরগোল তৈরি হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী বুধবার গভীর রাতে এবিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনেন তিনি। কোন দেশের পণ্যের আমদানিতে কত শুল্ক চাপানো হচ্ছে, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে প্রায় ৬০টি দেশের নাম ও শুল্কের হারের উল্লেখ রয়েছে। কোন দেশ মার্কিন পণ্যে কত শুল্ক নেয়, তার বর্ণনাও রয়েছে। যদিও পাল্টা শুল্ক আরোপের সেই তালিকায় নাম নেই রাশিয়ার। কেন? এবিষয়ে প্রশ্নের জবাব দিয়েছেন প্রেস সচিব ক্যারোলিন লিভিট। তাঁর ব্যাখ্যা, রাশিয়ার পণ্যের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে আমেরিকা। তাদেরর সঙ্গে আমাদের বাণিজ্যিক লেনদেন নেই। তাই পাল্টা রাশিয়ার নাম থাকার প্রশ্নই উঠছে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ