Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঠাকুরনগরে মতুয়া মেলা আয়োজনের দায়িত্বে কারা, জেলা পরিষদকে ভার দিল হাইকোর্ট

ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্ঘের মেলা আয়োজনের অনুমতি নিয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিককে সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাইকোর্ট।

ঠাকুরনগরে মতুয়া মেলা আয়োজনের দায়িত্বে কারা, জেলা পরিষদকে ভার দিল হাইকোর্ট
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্ঘের মেলা আয়োজনের অনুমতি নিয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিককে সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাইকোর্ট। 

Advertisement

মতুয়া সম্প্রদায়ের দুই গোষ্ঠীর আবেদন খতিয়ে দেখে আধিকারিককে সিদ্ধান্ত নিতে হবে বলে বৃহস্পতিবার নির্দেশে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ২৭ মার্চ থেকে ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্ঘের মেলা শুরু হওয়ার কথা। সাধারণত এই মেলার অনুমতি দেন জেলা পরিষদের সভাধিপতি। মতুয়াদের একটি গোষ্ঠীর মাথা বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। অন্য গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। দুই গোষ্ঠীই মেলা আয়োজনের দাবিদার। শান্তনুর দাবি, চলতি বছর মেলার আয়োজন করতে চেয়ে গত ১৭ ফেব্রুয়ারি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। কিন্তু তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
গত মঙ্গলবার হাইকোর্ট এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতির অবস্থান জানতে চায়। সেই মতো বৃহস্পতিবার জেলা পরিষদের অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিক আদালতে জানান, শান্তনু ঠাকুর আবেদনের সপক্ষে তথ্য এবং নথি জমা দেননি। তাই ওই আবেদনটি বিবেচনাধীন রয়েছে। অন্য দিকে, মমতাবালা পর্যাপ্ত নথি দিয়েছেন এবং তাঁর আবেদনটি গৃহীত হয়েছে। শান্তনুর আইনজীবীর দাবি, জেলা পরিষদের কাছে মেলা করার বিষয়ে কোনও আবেদন করেননি মমতাবালা। তৃণমূল সাংসদ গাইঘাটা থানায় আবেদন জানিয়েছেন বলে দাবি তাঁর। 
সবপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সিনহা নির্দেশে জানান, দু’পক্ষের আবেদন বিবেচনা করে মেলার অনুমতি দেওয়া বা বাতিল করার প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে হবে জেলা পরিষদকে। আগামী ১৯ মার্চের মধ্যে ওই সিদ্ধান্ত জানাতে হবে।

সম্পর্কিত সংবাদ