Bartaman Logo
১ আগস্ট, ২০২৬

বন্দে ভারত নিয়ে রেলের ফোকাসে নেই পশ্চিমবঙ্গ

বাংলার কোনো রুট নয়। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর ক্ষেত্রে রেল পাখির চোখ করছে দেশের চারটি রুটকে। সেগুলি হল দিল্লি-বারাণসী, দিল্লি-কাটরা, সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম এবং চেন্নাই-মাইসুরু। কারণ এই চারটি রুটেই লাগাতার বৃদ্ধি পাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রী সংখ্যা।

বন্দে ভারত নিয়ে রেলের ফোকাসে নেই পশ্চিমবঙ্গ
  • ১৪ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলার কোনো রুট নয়। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর ক্ষেত্রে রেল পাখির চোখ করছে দেশের চারটি রুটকে। সেগুলি হল দিল্লি-বারাণসী, দিল্লি-কাটরা, সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম এবং চেন্নাই-মাইসুরু। কারণ এই চারটি রুটেই লাগাতার বৃদ্ধি পাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রী সংখ্যা। 

Advertisement

সাধারণ রেল যাত্রীদের একটি বড়ো অংশের অভিযোগ, শুধুই বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে মেতে থাকতে গিয়ে দূরপাল্লার অন্যান্য মেল, এক্সপ্রেস ট্রেন নিয়ে সেভাবে নজর দিতেই পারছে না রেল। এর ফলে যাত্রী পরিষেবায় ব্যাঘাত ঘটছে। সেই কারণে অনেক সময়ই ভোগান্তির শিকার হতে হচ্ছে। যদিও রেলমন্ত্রকের শীর্ষ সূত্রে এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, ট্রেনভেদে যাত্রীদের সঙ্গে বৈমাত্রেয়সুলভ আচরণের কোনো প্রশ্নই ওঠে না। তবে রেল বোর্ড জানিয়েছে, উল্লিখিত চারটি রুটে বন্দে ভারত ট্রেনের জনপ্রিয়তা সবথেকে বেশি ঠিকই। কিন্তু সার্বিকভাবে সারা দেশে বন্দে ভারত ট্রেনের জনপ্রিয়তা একবিন্দুও কমেনি। শুধুমাত্র ২০২৫-২৬ আর্থিক বছরে সারা দেশে প্রায় ৩ কোটি ৯৮ লক্ষ যাত্রী বন্দে ভারত এক্সপ্রেসে চেপেছেন। ২০২৪-২৫ আর্থিক বছরের তুলনায় তা প্রায় ৩৪ শতাংশ বেশি। রেলমন্ত্রক জানিয়েছে, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সারা দেশে ন’কোটিরও বেশি যাত্রী বন্দে ভারত ট্রেনে চেপেছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ