Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ভারতকে রুশ তেল কিনতে বলি আমরাই, মন্তব্য মার্কিন সচিবের

রাশিয়ার তেল কেনার জন্য ভারতকে অনুরোধ করেছিল আমেরিকাই। পশ্চিম এশিয়ায় ইরান বনাম ইজরায়েল-মার্কিন সংঘাতের আবহে জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

ভারতকে রুশ তেল কিনতে বলি আমরাই, মন্তব্য মার্কিন সচিবের
  • ১০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: রাশিয়ার তেল কেনার জন্য ভারতকে অনুরোধ করেছিল আমেরিকাই। পশ্চিম এশিয়ায় ইরান বনাম ইজরায়েল-মার্কিন সংঘাতের আবহে জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের দাম ক্রমেই ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে ভারতে তেলের জোগান ও দাম নিয়ন্ত্রণে রাখতেই নয়াদিল্লিকে এহেন অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন আমেরিকার শক্তিদপ্তরের সচিব ক্রিস রাইট। তবে এই সিদ্ধান্তের সঙ্গে রাশিয়া নিয়ে ওয়াশিংটনের অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ