Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটে উলটপুরাণ কোটিপতিদের বহুতল আবাসনে

বুধবার দ্বিতীয় দফার ভোটের দিন উলটপুরাণ দেখা গেল বহু হাইপ্রোফাইল বহুতলে। রুবি হাসপাতালের কাছে এমনই এক বিখ্যাত বহুতলে শহরের বহু বহু সেলিব্রিটি এবং বিত্তবানদের ফ্ল্যাট। প্রতিবার ভোটের সময়ই দেখা যায়, তাঁদের নামমাত্র অংশ ভোট দিতে বেরিয়েছেন।

ভোটে উলটপুরাণ কোটিপতিদের বহুতল আবাসনে
  • ৩০ এপ্রিল, ২০২৬ ১৮:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার দ্বিতীয় দফার ভোটের দিন উলটপুরাণ দেখা গেল বহু হাইপ্রোফাইল বহুতলে। রুবি হাসপাতালের কাছে এমনই এক বিখ্যাত বহুতলে শহরের বহু বহু সেলিব্রিটি এবং বিত্তবানদের ফ্ল্যাট। প্রতিবার ভোটের সময়ই দেখা যায়, তাঁদের নামমাত্র অংশ ভোট দিতে বেরিয়েছেন।

Advertisement

এদিন সকাল দশটায় কিন্তু দেখা গেল উলটো ছবি। শহরের বহু ঘনবসতিপূর্ণ বিধানসভা কেন্দ্রে যেখানে তখন ৩০ শতাংশ ভোটারও ভোটদান করেননি, সেখানে নামজাদা বহুতল আবাসনের ৪০ শতাংশ পোলিং সম্পূর্ণ। আবাসিকরাই জানালেন, এর অন্যতম প্রধান কারণ হলো আবাসনের ভিতরেই ভোটকেন্দ্র হওয়া।  এদিন সেখানে গিয়ে দেখা গেল, উৎসাহের সঙ্গে বিভিন্ন বয়সের মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছেন। অমিত কুমার কানোই নামে এক আবাসিক বললেন, ‘নির্বাচন কমিশনের নতুন নিয়মে আবাসনে বুথ হচ্ছে। আমাদের অবশ্য এই প্রথমবার বুথ হলো। স্বভাবতই মানুষের উৎসাহ বেশি।’ এখানকার বিএলও হৈমন্তী মহাকুর বললেন, ‘আমাদের আবাসনের ভোটার ৯২৪ জন। এখনই চল্লিশ শতাংশ পোলিং হয়ে গিয়েছে। এটা বাড়বে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ