Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়িতে ভোট দিতে যাওয়ার পথে মৃত্যু ভোটারের, মালতিপুরে বুথের মধ্যেই মৃত্যু ষাটোর্ধ্ব মহিলার

সিউড়ির ১০ নম্বর ওয়ার্ডে ভোট দিতে যাওয়ার পথে মৃত্যু হল অসীম রায় (৬৪) নামে এক বৃদ্ধের। পরিবার সূত্রে খবর, মৃত ব্যক্তি ডাঙ্গালপাড়ার বাসিন্দা।

সিউড়িতে ভোট দিতে যাওয়ার পথে মৃত্যু ভোটারের, মালতিপুরে বুথের মধ্যেই মৃত্যু ষাটোর্ধ্ব মহিলার
  • ২৩ এপ্রিল, ২০২৬ ১২:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: আজ, বৃহস্পতিবার সিউড়ির ১০ নম্বর ওয়ার্ডে ভোট দিতে যাওয়ার পথে মৃত্যু হল অসীম রায় (৬৪) নামে এক বৃদ্ধের। পরিবার সূত্রে খবর, মৃত ব্যক্তি ডাঙ্গালপাড়ার বাসিন্দা। আজ সকালে পায়ে হেঁটেই বুথের দিকে রওনা হয়েছিলেন তিনি। এরপর পথেই আচমকা স্ট্রোকে আক্রান্ত হন তিনি। মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

অন্যদিকে, মালতিপুরে মৃত্যু হল ষাটোর্ধ্ব এক মহিলা ভোটারের। হাতে কালি দিয়েও ভোট দিতে পারলেন না ষাটোর্ধ ওই মহিলা। বুথের মধ্যেই পড়ে গিয়ে মৃত্যু হল কলি মন্ডল (৬০) নামে ওই ভোটারের। এই ঘটনাটি ঘটেছে মালতিপুর বিধানসভা কেন্দ্রের কান্ডারন বাগদিপাড়ার ১৫২ নম্বর বুথে।

Advertisement
সম্পর্কিত সংবাদ