Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্যে পালাবদল হতেই বিপজ্জনক সেতু পুনর্নির্মাণ করতে সরব গ্রামবাসীরা

অভিযোগ, এলাকার বেশিরভাগ মানুষ বিজেপি সমর্থিত হওয়ার কারণে বাঁশের সাঁকো পর্যন্ত ভেঙে দিয়েছিল স্থানীয় তৃণমূল সমর্থকরা। দীর্ঘদিন ধরে যাতায়াতে চরম দুর্ভোগের শিকার সাঁকোর দুই ধারের গ্রামের মানুষরা।

রাজ্যে পালাবদল হতেই বিপজ্জনক সেতু পুনর্নির্মাণ করতে সরব গ্রামবাসীরা
  • ১০ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি:  অভিযোগ, এলাকার বেশিরভাগ মানুষ বিজেপি সমর্থিত হওয়ার কারণে বাঁশের সাঁকো পর্যন্ত ভেঙে দিয়েছিল স্থানীয় তৃণমূল সমর্থকরা। দীর্ঘদিন ধরে যাতায়াতে চরম দুর্ভোগের শিকার সাঁকোর দুই ধারের গ্রামের মানুষরা। রাজ্যে পালাবদল হতেই এবার একজোট হয়ে পাকা সেতুর দাবিতে সরব হলেন ময়নাগুড়ির খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের বাসিলারডাঙ্গা এলাকার বাসিন্দারা। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিউলি নদীর উপর বহু বছর ধরে একটি বাঁশের সাঁকোই ছিল দুই গ্রামের মানুষের একমাত্র ভরসা। সেই সাঁকো দিয়েই প্রতিদিন স্কুল পড়ুয়া, কৃষক থেকে সাধারণ মানুষ যাতায়াত করতেন। তবে সময়ের সঙ্গে সাঁকোর অবস্থা অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। অভিযোগ, এক স্কুলছাত্রীর সাঁকো থেকে পড়ে মৃত্যুর ঘটনাও ঘটে। এরপরও স্থায়ী সমাধানের জন্য কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি গ্রামবাসীদের। বাসিন্দাদের অভিযোগ, খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা বাবলু রায়ের কাছে একাধিকবার পাকা সেতুর দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি তিনি। উল্টে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এলাকার মানুষকে বঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ তাঁদের।

এদিকে নতুন সরকার গঠনের পর এলাকাবাসীর আশা বেড়েছে। তাঁদের দাবি, ময়নাগুড়ির বিধায়ক দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তত অস্থায়ীভাবে একটি নিরাপদ বাঁশের সাঁকো তৈরি এবং পরবর্তীতে স্থায়ী পাকা সেতু নির্মাণের ব্যবস্থা করুক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ