Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অ্যাকশন থ্রিলারে বীর

অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা বীর পাহাড়িয়া। সৌজন্যে আসন্ন ছবি ‘বেনাম’।

অ্যাকশন থ্রিলারে বীর
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা বীর পাহাড়িয়া। সৌজন্যে আসন্ন ছবি ‘বেনাম’। অক্ষয় কুমার, সারা আলি খান অভিনীত ‘স্কাই ফোর্স’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল বীরের অভিনয়। ফের তিনি নতুন ছবিতে। তবে এখানে আর নায়ক নন, বরং খলনায়কের ভূমিকায় দেখা যাবে বীরকে। শোনা যাচ্ছে, ছবির উপস্থাপক হিসাবে যোগ দিয়েছেন বর্ষীয়ান প্রযোজক মহেশ ভাট। শোনা যাচ্ছে, ইতিমধ্যে চিত্রনাট্যও তৈরি। আগামী মাসে ছবির শ্যুটিং শুরু হবে। তবে বীরের সঙ্গে আর কারা অভিনয়ে থাকছেন, তা এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে, বীরের বিপরীতে ইন্ডাস্ট্রির একজন প্রথম সারির অভিনেত্রী থাকবেন।  নির্মাতাদের তরফে শীঘ্রই ছবির ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ