Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

২১ এপ্রিল ভারত সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আগামী ২১ এপ্রিল চারদিনের ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। সঙ্গে থাকবেন স্ত্রী উষা ও তিন সন্তান ইউয়ান, বিবেক ও মিরাবেল। ভারতে থাকাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও করবেন ভান্স।

২১ এপ্রিল ভারত সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • ১৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আগামী ২১ এপ্রিল চারদিনের ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। সঙ্গে থাকবেন স্ত্রী উষা ও তিন সন্তান ইউয়ান, বিবেক ও মিরাবেল। ভারতে থাকাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও করবেন ভান্স। বিবৃতি দিয়ে একথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। তারা জানিয়েছে, ‘এই প্রথমবার ভারতে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। দিল্লির পাশাপাশি জয়পুর ও আগ্রায় যাবেন তিনি। ২১ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।’ জানা গিয়েছে, বৈঠকে প্রাধান্য পেতে পারে পাল্টা শুল্ক ও বাণিজ্য। ভান্সের দপ্তর থেকেও সফরের কথা জানানো হয়েছে। তারা জানিয়েছে, ১৮ থেকে ২৪ এপ্রিল ইতালি ও ভারত সফর করবেন মর্কিন ভাইস প্রেসিডেন্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ