Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ধ্বংস ঘাঁটি, হোটেলে থাকছে মার্কিন সেনা

ইজরায়েল-আমেরিকার যৌথ হানার মুখেও প্রত্যাঘাত জারি রেখেছে ইরান। পশ্চিম এশিয়ার বিভিন্ন বন্ধু দেশে থাকা ১৩টি মার্কিন ঘাঁটি হামলার জেরে কার্যত বসবাসের অযোগ্য হয়ে উঠেছে।

ধ্বংস ঘাঁটি, হোটেলে থাকছে মার্কিন সেনা
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ইজরায়েল-আমেরিকার যৌথ হানার মুখেও প্রত্যাঘাত জারি রেখেছে ইরান। পশ্চিম এশিয়ার বিভিন্ন বন্ধু দেশে থাকা ১৩টি মার্কিন ঘাঁটি হামলার জেরে কার্যত বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। বাধ্য হয়ে সেখানে থাকা মার্কিন সেনাদের আশ্রয় নিতে হয়েছে হোটেলে। সেখান থেকেই কোনোমতে যুদ্ধের দায়িত্ব সামলাচ্ছেন তাঁরা। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, আরব দুনিয়ায় মোতায়েন করা মার্কিন সেনাবাহিনীর একটি বড়ো অংশ গত চার সপ্তাহ ধরে দূর থেকে যুদ্ধ পরিচালনা করছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, ‘এখনও পর্যন্ত আমরা ইরান ও তাদের সেনাবাহিনীর ৭০০০-এর বেশি ঘাঁটিতে হামলা চালিয়েছি।’ আমেরিকা-ইজরায়েল ইরানে বড়ো ক্ষয়ক্ষতির দাবি করলেও তা মানতে নারাজ তেহরান। তাদের তরফে বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় ছড়িয়ে থাকা ১৩টি মার্কিন ঘাঁটি আর ব্যবহারযোগ্য নেই। ইরানের হামলায় মৃত্যু হয়েছে বহু মার্কিন সেনার।

Advertisement
সম্পর্কিত সংবাদ