Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অকাল দুর্গোৎসব পাথরপ্রতিমায়

অকাল দুর্গোৎসবে মেতে উঠলেন পাথরপ্রতিমার দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। শনিবার এই পুজোর আয়োজন করা হয়।

অকাল দুর্গোৎসব পাথরপ্রতিমায়
  • ৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: অকাল দুর্গোৎসবে মেতে উঠলেন পাথরপ্রতিমার দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। শনিবার এই পুজোর আয়োজন করা হয়। দুর্বাচটি সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে ৭০ বছর ধরে অস্থায়ী পুজো মণ্ডপে মাটির প্রতিমা তৈরি করে দুর্গাপুজোর আয়োজন করা হয়। ২০২৪ সালেও তিথি মেনে পুজোর আয়োজন করা হয়েছিল। কিন্তু ওই বছর পুজো কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দেবী দুর্গার একটি স্থায়ী, পিতলের মূর্তি তৈরি করা হয়েছিল। পুজো শেষ হওয়ার পর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেবীর ওই মূর্তিটি প্রধান পুরোহিত লোকনাথ করের বাড়িতে রাখা হয়। রোজ পুরোহিতের বাড়িতে দেবীর ওই মূর্তির পুজোও করা হয়।

Advertisement

তাঁদের দাবি, অক্ষয় তৃতীয়ার দিন কিছু অলৌকিক দৃশ্য দেখা যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামবাসীদের বিশ্বাস হয়, গত বছর পুজোয় কোনও ত্রুটি হয়েছিল। তাই দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে শনিবার ফের পুজোর আয়োজন করা হয়। প্রধান পুরোহিত লোকনাথ কর বলেন, রীতিনীতি মেনে নতুন করে মূর্তিতে শাড়ি পরিয়ে এদিন দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়। গ্রামবাসীরাও সবাই এগিয়ে এসেছেন। পুজো শেষে প্রায় ২৫০ জন ভক্তকে ভোগ খাওয়ানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ