Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জে রামনবমীর শোভাযাত্রায় অশান্তি, লুটপাট-ভাঙচুর-অগ্নিসংযোগ, জখম একাধিক

পরিকল্পনামাফিক রামনবমীর মিছিলে হামলা। শান্ত রঘুনাথগঞ্জ শহরকে গেরুয়া ঝাণ্ডাধারীরা উত্তপ্ত করল বলে অভিযোগ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই ব্যাপক তাণ্ডব চালানো হয় ফুলতলা মোড় এলাকায়।

রঘুনাথগঞ্জে রামনবমীর শোভাযাত্রায় অশান্তি, লুটপাট-ভাঙচুর-অগ্নিসংযোগ, জখম একাধিক
  • ২৭ মার্চ, ২০২৬ ১৯:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: পরিকল্পনামাফিক রামনবমীর মিছিলে হামলা। শান্ত রঘুনাথগঞ্জ শহরকে গেরুয়া ঝাণ্ডাধারীরা উত্তপ্ত করল বলে অভিযোগ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই ব্যাপক তাণ্ডব চালানো হয় ফুলতলা মোড় এলাকায়। এমনকী দোকান থেকে জিনিসপত্রও লুট করেছে তাণ্ডবকারীরা। যেসব পণ্য সঙ্গে নিয়ে যেতে পারেনি সেগুলি রাস্তায় বের করে ফেলে ছড়িয়ে দেওয়া হয়। এরপর দোকান এবং দোকানের সামনে থাকা ঠেলাগাড়িগুলিতে আগুন লাগিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। রাস্তায় ছোট যাত্রীবাহী গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনায় জখম হয়েছেন একাধিক মানুষ। বেশ কিছুক্ষণ ধরে চলা এই তাণ্ডবে রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে জঙ্গিপুর এলাকায়। ঘটনার পর বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও বর্তমানে গোটা এলাকা থমথমে। রঘুনাথগঞ্জের মূল বাজার এলাকায় দোকানপাট বন্ধ করে দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। মোটের উপর নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষজন। 

Advertisement

উল্লেখ্য, গত কয়েকবছর ধরে রঘুনাথগঞ্জ শহরে রামনবমীর বিকেলে বিশাল শোভাযাত্রা বের হয়। হাজার দশেক যুবক-যুবতীরা সেখানে অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীর শোভাযাত্রা নিয়ে বারবার সতর্ক করার পরও এই মিছিলে কীভাবে হামলা হল তা খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। ঘটনায় পরিকল্পিত চক্রান্তের আঁচ পাচ্ছে শাসক দল। জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতাদের দাবি, এত বড় মিছিলে জনসমাবেশ হবে তা আগে থেকেই জানত পুলিশ। ফলে প্রথম থেকে সক্রিয় থাকলে এই ঘটনা এড়ানো যেত।

Advertisement
সম্পর্কিত সংবাদ