দুর্গাপুজোর উদ্বোধনে আগামী বৃহষ্পতিবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর শুক্রবার তিনটি পুজোর উদ্বোধন করবেন তিনি। জানা গিয়েছে, ওই দিন দুপুরে লেক ও শিয়ালদহ এলাকায় ফিতে কেটে দুটি পুজোর উদ্বোধন করবেন। এরপর বিকেলে সল্টলেক ইজেডসিসি-তে পুজোর উদ্বোধন করবেন। তারপর সন্ধ্যার বিমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি ফিরে যাবেন।



