Bartaman Logo
৯ জুন, ২০২৬

হিসাব বহির্ভূত সম্পত্তি, অন্ধ্রে ধৃত সরকারি কর্তা

হিসাব বহির্ভূত সম্পত্তির মামলায় এক সরকারি অফিসারকে গ্রেপ্তার করল অন্ধ্রপ্রদেশের দুর্নীতিদমন শাখা (এসিবি)। ধৃত কালিঙ্গিরি সেন্থি রাজ্যের এনডাওমেন্ট দপ্তরের সহকারি কমিশনার।

হিসাব বহির্ভূত সম্পত্তি, অন্ধ্রে ধৃত সরকারি কর্তা
  • ১০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিজয়ওয়াড়া: হিসাব বহির্ভূত সম্পত্তির মামলায় এক সরকারি অফিসারকে গ্রেপ্তার করল অন্ধ্রপ্রদেশের দুর্নীতিদমন শাখা (এসিবি)। ধৃত কালিঙ্গিরি সেন্থি রাজ্যের এনডাওমেন্ট দপ্তরের সহকারি কমিশনার। 

Advertisement

দীর্ঘদিন ধরেই কালিঙ্গিরির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছিল। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমে তাঁর একাধিক ঠিকানায় অভিযান চালায় এসিবি। জানা গিয়েছে, কালিঙ্গিরির বাড়ি, তাঁর মায়ের পোশাকের দোকান ও বোনের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে কয়েক কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তির হদিশ মিলেছে। বিশাখাপত্তনমে একটি ফ্ল্যাট ও বিজয়ওয়াড়ায় তিনতলা বাড়ির নথি পাওয়া গিয়েছে। এছাড়া ৭৭০ গ্রাম সোনার গয়না, প্রায় ৩ কেজি রুপোর বাসন, নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সেইসঙ্গে একটি গাড়ি, মোটরসাইকেল, বৈদ্যুতিক গ্যাজেট সহ একাধিক মূল্যবান সামগ্রীও বাজেয়াপ্ত হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাস থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত কালিঙ্গিরিকে সাসপেন্ড করা হয়েছিল। নতুন পোস্টিং পাওয়ার আগে গত ৭ এপ্রিল তাঁকে গ্রেপ্তার করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ