Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

উমঙ্গ অ্যাপের পরিষেবা ব্যাহত

অনলাইনে সরকারি পরিষেবা দিতে কেন্দ্রীয় সরকার চালু করে উমঙ্গ অ্যাপ। ২০০-র বেশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারি দপ্তরের দু’হাজারের বেশি পরিষেবা মেলে এই অ্যাপে।

উমঙ্গ অ্যাপের পরিষেবা ব্যাহত
  • ২৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনলাইনে সরকারি পরিষেবা দিতে কেন্দ্রীয় সরকার চালু করে উমঙ্গ অ্যাপ। ২০০-র বেশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারি দপ্তরের দু’হাজারের বেশি পরিষেবা মেলে এই অ্যাপে। বিগত কয়েক দিন ধরে সেই অ্যাপ মুখ থুবড়ে পড়েছে। কেন্দ্রীয় গ্রাহকদের একাংশের বক্তব্য, তাঁরা এই অ্যাপ থেকে কখনও একেবারেই কোনও পরিষেবা পাচ্ছেন না। কখনও আবার তা মিলছে অত্যন্ত ধীর গতিতে। গ্রাহকদের এই সমস্যা নিয়ে অবশ্য এখনও সরকারিভাবে কোনও কথা বলেনি কেন্দ্র। এই অ্যাপের মাধ্যমে পিএফ সংক্রান্ত পরিষেবা পান সাধারণ মানুষ। এখানে অনলাইনে টাকা তোলার আবেদন করলে গৃহীত হয় এবং তাড়াতাড়ি সেই সুযোগ মেলে। গ্রাহকদের একাংশ জানাচ্ছেন, সেই পরিষেবা এখন পুরোপুরি থমকে গিয়েছে। কবে তা স্বাভাবিক হবে, তা নিয়ে গ্রাহকদের পুরোপুরি অন্ধকারে রেখেছে কেন্দ্র।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ