Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ডুবল ইউক্রেনের যুদ্ধজাহাজ

এতদিন স্থলপথে হামলা চলেছে। এবার জলপথে ইউক্রেনের যুদ্ধজাহাজ সিমফেরোপোল ধ্বংস করল রাশিয়া। হামলায় সমুদ্র ড্রোন (সি ড্রোন) ব্যবহার হয়েছে।

ডুবল ইউক্রেনের যুদ্ধজাহাজ
  • ৩০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কিয়েভ: এতদিন স্থলপথে হামলা চলেছে। এবার জলপথে ইউক্রেনের যুদ্ধজাহাজ সিমফেরোপোল ধ্বংস করল রাশিয়া। হামলায় সমুদ্র ড্রোন (সি ড্রোন) ব্যবহার হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, এই প্রথম সি ড্রোন ব্যবহার করে এতবড় হামলা চালাল রাশিয়া। ধ্বংস হওয়া সিমফেরোপোল-কে বিগত এক দশক ধরে নিজেদের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ হিসেবে দাবি করত ইউক্রেন। লাগুনা-শ্রেণির মাঝারি মাপের এই জাহাজে ছিল উন্নত মানের রেডার। নজরদারির কাজে এই জাহাজ ছিল বিশেষ কার্যকর। দানিউব নদীর মোহনায় জাহাজটির উপর হামলা চালায় রাশিয়ার সি ড্রোন। সঙ্গে সঙ্গে ব্যাপক বিস্ফোরণ হয় এবং সমুদ্রে ডুবে যায় সিমফেরোপোল। ইউক্রেন প্রশাসন রুশ হামলার বিষয়টা নিশ্চিত করে জানিয়েছে, ঘটনায় মৃত্যু হয়েছে একজন নাবিকের। আহত জাহাজের বহু কর্মী। ঘটনার পর থেকে অনেকেই নিখোঁজ। অকুস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। নিখোঁজদের খোঁজ চলছে।  নিরাপদে সরানো হচ্ছে বাকি আহত কর্মী ও নাবিকদের। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ