Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

তুরস্কের সবচেয়ে সুন্দরীকে বিয়ে চান উগান্ডার সেনাপ্রধান

তুরস্কের সবচেয়ে সুন্দরী মহিলাকে বিয়ে করতে চান। সেইসঙ্গে ১০০ কোটি ডলার দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় এমন দাবি করে চর্চায় উগান্ডার প্রেসিডেন্টের ছেলে তথা সেনাপ্রধান মুহোজি কাইনেরুগাবা।

তুরস্কের সবচেয়ে সুন্দরীকে বিয়ে চান উগান্ডার সেনাপ্রধান
  • ১৪ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

কামপালা: তুরস্কের সবচেয়ে সুন্দরী মহিলাকে বিয়ে করতে চান। সেইসঙ্গে ১০০ কোটি ডলার দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় এমন দাবি করে চর্চায় উগান্ডার প্রেসিডেন্টের ছেলে তথা সেনাপ্রধান মুহোজি কাইনেরুগাবা। তিনি তুরস্কের আঞ্চলিক নিরাপত্তা রক্ষার ‘পুরস্কার’ হিসাবে এসব চেয়েছেন তিনি। দাবি পূরণ না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।  আগেও আজগুবি দাবি করে বিতর্কে জড়িয়েছেন কাইনেরুগাবা। ১০০ গোরুর বিনিময়ে ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। এবার চাইলেন তুরস্কের সবচেয়ে সুন্দরী মহিলাকে। এবারও সেই বিয়ের ইচ্ছাই প্রকাশ করেছেন। তবে আজব ইচ্ছার নেপথ্যে যুক্তিসম্মত কারণ দেখিয়েছেন কাইনেরুগাবা। তাঁর দাবি, সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে অবস্থিত সমুদ্রবন্দর এবং বিমানবন্দর থেকে ব্যাপক লাভ করছে তুরস্ক। অথচ তুরস্কের আঞ্চলিক নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে উগান্ডা। সেখানকার কুখ্যাত জঙ্গি গোষ্ঠীকে দমন করে রেখেছে তারা। বদলে কোনো স্বীকৃতি মেলেনি। ৩০ দিনের মধ্যে এই দাবি পূরণ না হলে  তুরস্কে অবস্থিত উগান্ডার দূতাবাস বন্ধ করে দেবেন। চাইলে তুরস্কও একই পদক্ষেপ নিতে পারে। সেক্ষেত্রে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নষ্ট হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ