Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

৯ লক্ষ টাকার গয়না ফেরালেন উবের চালক

এক দম্পতির ফেলে যাওয়া প্রায় নয় লক্ষ টাকা মূল্যের সোনা ও রুপোর গয়না সহ এটিএম কার্ড ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন এক উবের চালক মঙ্গল দাস।

৯ লক্ষ টাকার  গয়না ফেরালেন উবের চালক
  • ২১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: এক দম্পতির ফেলে যাওয়া প্রায় নয় লক্ষ টাকা মূল্যের সোনা ও রুপোর গয়না সহ এটিএম কার্ড ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন এক উবের চালক মঙ্গল দাস। বজবজ থানার তৎপরতার জন্যও এটা অনেকাংশে সম্ভব হয়েছে। কারণ, রবিবার বিষয়টি যখন পুলিসকর্মীদের নজরে আসে, তখন ওই সোনার গয়না সহ উবের চালক হাওড়া চলে গিয়েছেন। পুলিস দফায় দফায় চালককে ফোন করে বজবজ থানায় ডেকে আনে। এরপর সোনা, এটিএম কার্ড তুলে দেওয়া হয় দম্পতির হাতে।

Advertisement

বজবজ থানার আইসি শান্তনু বসু বলেন, ওই উবের চালককে পুরস্কার হিসেবে নগদ ও অনলাইনে চার হাজার টাকা দিয়েছেন ওই দম্পতি। ওই দম্পতি বাবুঘাটের একটি বিয়ে বাড়ি থেকে এদিন ভোরে ফিরছিলেন। বজবজ প্যালেস্টাইল মোড়ে তাদের ফ্ল্যাট। সেখানে নামার পর ফ্ল্যাটে ঢুকে গয়নার ব্যাগের কথা মনে পড়ে তাঁদের। এরপর বজবজ থানা ও ফাঁড়ির সঙ্গে যোগাযোগ করেন তাঁরা।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ