Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

লখনউ-বারাণসী জাতীয় সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২

লখনউ-বারাণসী জাতীয় সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হল দুই ট্রাক চালকের। আজ, বৃহস্পতিবার সকালে সুলতান শহীদ স্মারক থানা সংলগ্ন ওয়ারিশগঞ্জের কাছে লখনউ–বারাণসী জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।

লখনউ-বারাণসী জাতীয় সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০২
Prefer us on Google

লখনউ, ৫ ফেব্রুয়ারি: লখনউ-বারাণসী জাতীয় সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হল দুই ট্রাক চালকের। আজ, বৃহস্পতিবার সকালে সুলতান শহীদ স্মারক থানা সংলগ্ন ওয়ারিশগঞ্জের কাছে লখনউ–বারাণসী জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি দ্রুতগতির ট্রাক প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। সেই সময়ে উল্টো দিক থেকে আসা আরও একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের দু’জন চালকই গুরুতর আহত হন। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে স্থানীয় জগদীশপুরের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

মৃতদের মধ্যে একজন রাহুল যাদব (৩৭)। তিনি জৌনপুর জেলার রাজাপুরের বাসিন্দা এবং অপর একজন শীশুপাল (৩৫)। তিনি সীতাপুর জেলার বাসিন্দা। স্থানীয় পুলিশ আধিকারিক তনুজ পাল জানান, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ