Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ছত্তিশগড়ে খতম দুই মাওবাদী, উদ্ধার একে-৪৭

মাওবাদী দমন অভিযানে ফের সাফল্য। ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত মাওবাদীদের দুই প্রথসারির নেতা।

ছত্তিশগড়ে খতম দুই মাওবাদী, উদ্ধার একে-৪৭
  • ১৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, রায়পুর:  মাওবাদী দমন অভিযানে ফের সাফল্য। ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত মাওবাদীদের দুই প্রথসারির নেতা। বুধবার পুলিস একথা জানিয়েছে।  কোন্ডাগাঁও-নারায়নপুর জেলার সীমানাবর্তী কিলাম-বারগুম অঞ্চলের একটি জঙ্গলে মঙ্গলবার সন্ধ্যায় তল্লাশি শুরু করে বাহিনী। এরপরই মাওবাদীরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় বাহিনীও। দু’পক্ষের গুলির লড়াই শুরু হয়। এই এনকাউন্টারেই মৃত্যু হয় হালদার ও রামে নামে দুই মাওবাদী নেতা । তাঁদের মাথার দাম ছিল  সবমিলিয়ে ১৩ লক্ষ টাকা। 

Advertisement

মাওবাদী ডিভিশনাল কমিটি মেম্বার হালদারের মাথার দাম ৮ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। আর সংগঠনের এরিয়া কমিটির মেম্বার রামের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। পুলিস জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে কিলাম-বারগুম এলাকার জঙ্গলে কোন্ডাগাঁও ডিট্রিক্ট রিসার্ভ গার্ড (ডিআরজি) এবং বস্তার ফাইটার্স ওই যৌথ অভিযান চালায়। এই অভিযানে একটি একে-৪৭ রাইফেল, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই অঞ্চলে প্রভাব বিস্তারের ক্ষেত্রে নিহত দুই দুই মাও নেতার বড় ভূমিকা ছিল। তাদের মৃত্যু সংগঠনের পক্ষে বড় ধাক্কা বলে পুলিস জানিয়েছে। পূর্ব বস্তার বিভাবে এই মাওবাদী নেতারা একাধিক হিংসাত্মক কার্যকলাপে যুক্ত ছিল। তাদের নিকেশ করা বাহিনীর একটা বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। বুধবার সকালেও ওই অঞ্চলে বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ