Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আরামবাগে গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ, জখম দুই যুবক

মঙ্গলবার সন্ধ্যায় আরামবাগে একটি বিলাসবহুল গাড়ির সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক জখম হয়েছেন। জখমদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে পুলিস

আরামবাগে গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ, জখম দুই যুবক
  • ২৩ এপ্রিল, ২০২৫ ০৩:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: মঙ্গলবার সন্ধ্যায় আরামবাগে একটি বিলাসবহুল গাড়ির সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক জখম হয়েছেন। জখমদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে পুলিস। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় তারকেশ্বরের দিক থেকে আরামবাগগামী একটি গাড়ি আসছিল। উল্টোদিকের লেনে দুই যুবক বাইক চড়ে যাচ্ছিলেন। এদিন সন্ধ্যায় আরামবাগের খেজুরতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি লেন ভেঙে বাইককে ধাক্কা মারে। তার জেরে গুরুতর জখম হন দুই বাইক আরোহী। গাড়িতে থাকা যাত্রীরা অবশ্য সুরক্ষিত রয়েছেন বলে পুলিস জানিয়েছে। দুর্ঘটনার জেরে বাইক ও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ