অবৈধভাবে আধার কার্ড তৈরির ঘটনায় ভরতপুর থানার পুলিস দু’জন অভিযুক্তকে গ্রেপ্তার করল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানার গোবিন্দপুর গ্রামে। ধৃতরা হল ইনামুল শেখ ও মিয়াদ শেখ। তাদের বাড়ি গোবিন্দপুর ও বড়ঞাঁ থানার কুলিতে। বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি ল্যাপটপ, বায়োমেট্রিক প্রিন্টার-সহ কিছু আধার কার্ড ও ভোটার কার্ড। ধৃতদের আগামীকাল, মঙ্গলবার কান্দি মহকুমা আদালতে তোলা হবে।



