Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / বিদেশ

এমআইটির ৯ পড়ুয়া-গবেষকের ভিসা বাতিল ট্রাম্প প্রশাসনের

আমেরিকায় ফের বিদেশি পড়ুয়াদের ভিসা বাতিল! ঐতিহ্যবাহী ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনলজি (এমআইটি) জানিয়েছে, চলতি এপ্রিল মাসে তাদের ৯ জন বিদেশি পড়ুয়া ও গবেষকের ভিসা ও অভিবাসী মর্যাদা বাতিল করে দেওয়া হয়েছে।

এমআইটির ৯ পড়ুয়া-গবেষকের ভিসা বাতিল ট্রাম্প প্রশাসনের
  • ১৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: আমেরিকায় ফের বিদেশি পড়ুয়াদের ভিসা বাতিল! ঐতিহ্যবাহী ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনলজি (এমআইটি) জানিয়েছে, চলতি এপ্রিল মাসে তাদের ৯ জন বিদেশি পড়ুয়া ও গবেষকের ভিসা ও অভিবাসী মর্যাদা বাতিল করে দেওয়া হয়েছে। এই নিয়ে ওই পড়ুয়া ও গবেষকদের আগে থেকে কোনও সতর্কবার্তা বা ব্যাখ্যাও দেওয়া হয়নি। এমনকী এমআইটি কর্তৃপক্ষকেও কিছু জানানো হয়নি। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এমআইটির প্রেসিডেন্ট স্যালি কর্নব্লুথ। তিনি জানিয়েছেন, এভাবে যদি কোনও কারণ ছাড়া ভিসা বাতিল করে দেওয়া হয়, তাহলে সারা বিশ্বের মেধাবী পড়ুয়ারা আর আমেরিকায় আসতে চাইবেন না। তার ফলে আগামী দিনে শিক্ষাক্ষেত্রে আমেরিকার ভূমিকা ক্রমশ কমবে। তাঁর আরও দাবি, এই ধরনের ঘটনা এমআইটির দৈনন্দিন কাজে প্রভাব ফেলছে। এমআইটি সারা বিশ্ব থেকে সেরা প্রতিভাদের খুঁজে বের করে। সেই বিষয়টিও ক্ষতিগ্রস্ত হবে। এর আগেও মার্কিন মুলুকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিদেশি পড়ুয়াদের ভিসা কোনও কারণ ছাড়াই বাতিল করে দিয়েছে প্রশাসন। বিদেশি পড়ুয়ারা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিলেও তাঁদের ভিসা বাতিল করে দেশে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ