Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ভুয়ো ভোটার ইস্যুতে ফের কমিশনকে চিঠি তৃণমূলের

ভুয়ো ভোটার কার্ড এবং ক্লোনড আধার কার্ড ইস্যুতে মুখোমুখি আলোচনায় বসতে চেয়ে নির্বাচন কমিশনের কাছে সময় চাইল তৃণমূল কংগ্রেস।

ভুয়ো ভোটার ইস্যুতে ফের কমিশনকে চিঠি তৃণমূলের
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভুয়ো ভোটার কার্ড এবং ক্লোনড আধার কার্ড ইস্যুতে মুখোমুখি আলোচনায় বসতে চেয়ে নির্বাচন কমিশনের কাছে সময় চাইল তৃণমূল কংগ্রেস। বুধবার এ ব্যাপারে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। এর আগেও গত ৩১ মার্চ একইভাবে সাক্ষাতের সময় চেয়ে চিঠি দিয়েছিল তৃণমূল। কিন্তু কোনও জবাব আসেনি। তাই ফের চিঠি দেওয়া হল। অন্যদিকে, এবার মহাকাশচারী সুনীতা উইলিয়ামসকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি করল তৃণমূল। জিরো আওয়ারে দলের রাজ্যসভার সদস্য নাদিমুল হক বুধবার বলেন, সুনীতা উইলিয়ামস যখন ২০০৭ সালে ভারতে এসেছিলেন, তখন তাঁকে পদ্মভূষণ দেওয়া 

Advertisement

হয়েছিল। সেসময় এক প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, ভারতের এক মহিলাকে তিনি খুব শ্রদ্ধা করেন। তিনি সোনিয়া গান্ধী। এরপরেই বিজেপিকে খোঁচা দিতে নাদিমুল বলেন, সুনীতা উইলিয়ামসের আদি গ্রাম গুজরাতের মেহসানা। তাঁর দূর সম্পর্কের আত্মীয় হলেন বিজেপির হারিণ পাণ্ডিয়া। যিনি গুজরাতে রহস্যজনকভাবে খুন হয়েছিলেন। যা শুনে বিজেপি সাংসদরা হইহই করে ওঠেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ