Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী! চড় মারার পর মুখে ঢালা হল বিষ

ভোটের আগে নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। মৃতের নাম শক্তিপদ দাস (৫৭) ওরফে ফড়িং। তাঁর বাড়ি ভেকুটিয়া পঞ্চায়েতের ৩৭ নম্বর জেলেমারা বুথে।

নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী! চড় মারার পর মুখে ঢালা হল বিষ
  • ২ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: ভোটের আগে নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। মৃতের নাম শক্তিপদ দাস (৫৭) ওরফে ফড়িং। তাঁর বাড়ি ভেকুটিয়া পঞ্চায়েতের ৩৭ নম্বর জেলেমারা বুথে। আজ, বৃহস্পতিবার তৃণমূল প্রার্থী পবিত্র কর মনোনয়ন জমা করতে যান। এদিন সকালে সেখানে যাওয়াকে কেন্দ্র করেই গোলমালের সূত্রপাত। ওই তৃণমূল কর্মীকে মারা হয় বলে অভিযোগ। সূত্রের খবর, মৃতের ছেলে সক্রিয় বিজেপি কর্মী।

Advertisement

আজ শক্তিপদকে আচমকাই একজন সপাটে চড় মারার পর তিনি মারা যান বলে তৃণমূলের অভিযোগ। এরপর এই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। বিষয়টি ধামাচাপা দিতে মৃতের মুখে বিষ ঢেলে দেহ নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁর ছেলেই নিয়ে যায় বলে অভিযোগ। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় উত্তেজনা রয়েছে। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ