Bartaman Logo
৯ জুন, ২০২৬

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ, মুলতুবি লোকসভা অধিবেশন, রাষ্ট্রপতির প্রাতরাশ বৈঠকে যাবে না তৃণমূল

রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সংসদ চত্বরে বিক্ষোভ দেখাল তৃণমূল। মূলত তৃণমূলের মহিলা সাংসদরাই বিক্ষোভে অংশ নেন।

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ, মুলতুবি লোকসভা অধিবেশন, রাষ্ট্রপতির প্রাতরাশ বৈঠকে যাবে না তৃণমূল
  • ১৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সংসদ চত্বরে বিক্ষোভ দেখাল তৃণমূল। মূলত তৃণমূলের মহিলা সাংসদরাই বিক্ষোভে অংশ নেন। এদিন সকালে তৃণমূল এই বিক্ষোভ দেখাচ্ছে দেখে একে একে যোগ দিল অন্য বিরোধীরাও। প্রবল প্রতিবাদে সংসদ চত্বর উত্তাল করল বিরোধীরা। সভার অন্দরেও অধিবেশন বসতেই শুরু হল বিক্ষোভ। যার জেরে দফায় দফায় মুলতুবি হয়ে গেল লোকসভা। রাজ্যসভাতেও তৃণমূল এলপিজি সিলিন্ডারে দাম গত ১০ বছরে দ্বিগুণের বেশি বাড়ার প্রতিবাদে সরব হল। এভাবে দফায় দফায় মুলতুবির জন্য সংসদের কাজকর্ম ব্যহত হওয়ায় স্পিকার ওম বিড়লাও জানালেন, আগামী ২৮ এবং ২৯ মার্চ অর্থাৎ শনি-রবিবার ছুটির দিনেও বসবে সংসদের অধিবেশন। 

Advertisement

আগামী সোমবার বাংলার সাংসদদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রাতরাশ বৈঠকে ডাকলেও সেখানে তৃণমূল যাবে না। কারণ, রমজান মাসে মুসলিমরা রোজা পালনের জন্য দিনের বেলা জলস্পর্শ করেন না। তাই কেন প্রাতরাশে নিমন্ত্রণ— এই প্রশ্ন তুলে রাষ্ট্রপতিকে চিঠিও দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক নাদিমুল হক। তৃণমূলের না যাওয়ার আরও কারণ হল, দলিত, আদিবাসী ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কতটা উন্নয়ন করেছে, তা তুলে ধরতে রাষ্ট্রপতির কাছে সময় চেয়েও না পাওয়া।

সম্পর্কিত সংবাদ