Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হাসপাতালে ভর্তি তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের বাবা, রয়েছেন ভেন্টিলেশনে

অ্যাথলিট তথা রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের বাবা আশঙ্কাজনক। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে ভর্তি তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের বাবা, রয়েছেন ভেন্টিলেশনে
  • ১৯ মার্চ, ২০২৬ ১৮:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রাজগঞ্জ: অ্যাথলিট তথা রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের বাবা আশঙ্কাজনক। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিলেশনে রয়েছেন স্বপ্নার বাবা পঞ্চানন বর্মন (৬৪)। আজ, বৃহস্পতিবার বিকেলে বোদাগঞ্জে ভ্রামরী দেবীর মন্দিরে পুজো দিতে আসার আগে একথা জানালেন জলপাইগুড়ির পাহাড়পুরের ঢিংপাড়ার বাসিন্দা স্বপ্না। তিনি বলেন, বাবার জন্য টেনশনে রয়েছি। চিকিৎসকরা জানিয়েছেন, বাবার অবস্থা আশঙ্কাজনক। তাঁর দাদা অসিত বর্মনও জানিয়েছেন, বাবার অবস্থা গুরুতর। অন্যদিকে তাঁর মা বাসনাদেবী সকাল থেকে ঠাকুরঘরে রয়েছেন। বলছেন, এখন ঠাকুরই ভরসা। 

Advertisement

অন্যদিকে, জলপাইগুড়ির সোনাজয়ী স্বপ্না বর্মনের বাবার শারীরিক অবস্থা নিয়ে গতকাল অর্থাৎ বুধবার রাতেই সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। তবে তাঁর বাবাকে নিয়ে কোনও গুজব না ছড়ানোর জন্য আর্জি রেখেছেন স্বপ্না। ভোটের ময়দানে জয়ের ব্যাপারে তিনি ১০০ শতাংশ আত্মবিশ্বাসী। বলেন, আমার উপর সবার আশীর্বাদ রয়েছে। আমি জিতবই। যুবদের কর্মসংস্থান করা আমার প্রথম লক্ষ্য হবে।

সম্পর্কিত সংবাদ