Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইন্দাসে ভোট দিলেন তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদি

ভোট দিলেন তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদি। আজ, বৃহস্পতিবার সকালবেলায় বাড়ির কাজ সেরে নিজের বুথে ভোট দিলেন ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী রায় বাগদি।

ইন্দাসে ভোট দিলেন তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদি
  • ২৩ এপ্রিল, ২০২৬ ১৮:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ইন্দাস: ভোট দিলেন তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদি। আজ, বৃহস্পতিবার সকালবেলায় বাড়ির কাজ সেরে নিজের বুথে ভোট দিলেন ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী রায় বাগদি। এদিন সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ পায়ে হেঁটে তিনি পৌঁছন শ্রীপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে। সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে কথা বলেন। পাশাপাশি তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন।

Advertisement

ভোটদান পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্যামলী রায় বাগদি জানান, তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সাধারণ মানুষও ব্যাপকভাবে ভোট দিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, রাজ্যের উন্নয়নের ধারাকে বজায় রাখতে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই রায় দেবেন। এছাড়াও তিনি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর কাছে আবেদন জানান, বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ ভোটারদের জন্য বুথে প্রবেশের ক্ষেত্রে আরও সুবিধা দেওয়া হোক। যাতে তাঁরা নির্বিঘ্নে ভোট দিতে পারেন। পাশাপাশি তিনি দাবি করেন, নির্বাচন যেভাবেই পরিচালিত হোক না কেন সাধারণ মানুষের আশীর্বাদে শেষ পর্যন্ত জয়লাভ করবে তৃণমূল কংগ্রেসই।

Advertisement
সম্পর্কিত সংবাদ