Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আন্দোলনে যুক্ত আরও ২ ডাক্তারের বদলির নির্দেশ খারিজ

অনিকেত মাহাতর পর এবার আর জি কর আন্দোলনের সঙ্গে যুক্ত চিকিৎসক দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়ার বদলির নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

আন্দোলনে যুক্ত আরও ২ ডাক্তারের বদলির নির্দেশ খারিজ
  • ১৮ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনিকেত মাহাতর পর এবার আর জি কর আন্দোলনের সঙ্গে যুক্ত চিকিৎসক দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়ার বদলির নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য স্বাস্থ্যদপ্তর এই দু’জনকে অন্য হাসপাতালে বদলি করেছিল। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দেবাশিস ও আসফাকুল্লা। শুক্রবার তাঁদের বদলির ওই নির্দেশ বাতিল করে দিয়েছেন বিচারপতি ঋতব্রতকুমার মিত্র। তিনি জানিয়েছেন, রাজ্য স্বাস্থ্যদপ্তরের ওই নির্দেশ ত্রুটিযুক্ত। এই পোস্টিংয়ের সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য (শিক্ষা) দপ্তরের এসওপি বিরোধী। সেজন্যই ওই নির্দেশ বাতিল করা হল। প্রসঙ্গত, এর আগে চিকিৎসক অনিকেত মাহাতর বদলির নির্দেশও খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। 

Advertisement
সম্পর্কিত সংবাদ