Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতরণা চক্র সম্পর্কে সতর্ক করল ট্রাই

টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাইয়ের নাম করে সাধারণ মানুষকে বিপদে ফেলার চক্র সক্রিয় হয়েছে। এই ব্যাপারে ফের সতর্ক করল ট্রাই নিজেই।

প্রতরণা চক্র সম্পর্কে সতর্ক করল ট্রাই
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাইয়ের নাম করে সাধারণ মানুষকে বিপদে ফেলার চক্র সক্রিয় হয়েছে। এই ব্যাপারে ফের সতর্ক করল ট্রাই নিজেই। তাদের বক্তব্য, ট্রাইয়ের আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে সাধারণ গ্রাহককে ফোন করা হচ্ছে এবং মোবাইল নম্বরটি বন্ধ করার হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, সংশ্লিষ্ট ব্যক্তি এমন কোনও অবৈধ কাজে যুক্ত হয়েছেন, যে কারণে বন্ধ করা হচ্ছে মোবাইল সংযোগ। মূলত চাপ সৃষ্টি করে টাকা আদায় করাই এর মূল লক্ষ্য, জানিয়েছে ট্রাই। এর আগেও তারা জানিয়েছিল, আগে থেকে রেকর্ড করা ভয়েস পৌঁছচ্ছে মোবাইল গ্রাহকদের কাছে। সেখানে বলা হচ্ছে, শীঘ্র নম্বরটি ব্লক করে দেওয়া হবে। তা যাতে না হয়, তার শর্ত হিসেবে গ্রাহকদের থেকে ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে। ট্রাইয়ের বক্তব্য, কোনও গ্রাহককে তারা এই ধরনের ফোন করে না এবং কোনও তৃতীয় পক্ষকে দিয়েও সেই কাজ তারা করায় না। তাই ট্রাইয়ের নাম করে কল বা ভয়েস, মেসেজ বা নোটিসের মাধ্যমে ফোন ব্লক করার হুমকি বা নম্বরটিতে পরিষেবা বন্ধ করার হুমকি সম্ভাব্য প্রতারণার কারণ হতে পারে, সাবধান করেছে তারা। তাদের বক্তব্য, বিল সংক্রান্ত সমস্যা, কেওয়াইসি বা অন্য কোনও অপব্যবহার সংক্রান্ত ক্ষেত্রে ফোন নম্বর অচল করার কাজটি করে থাকে সংশ্লিষ্ট মোবা‌ইল সংস্থা। ট্রাই তা করে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ