সংবাদদাতা, দুর্গাপুর: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটে দুর্গাপুরের বিধান নগরের জোনাল মার্কেটের কাছে। আজ, মঙ্গলবার আচমকাই একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সংলগ্ন একটি ফলের দোকানে ঢুকে পড়ে। সেই সময় দোকানের সামনে ফল কিনতে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন ক্রেতা। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ৫৫ বছর বয়সের এক ব্যক্তি। তড়িঘড়ি তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



