নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আজ, বৃহস্পতিবার। আজই মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূল কংগ্রেসের চারজন এবং বিজেপির একজন প্রার্থী। তৃণমূলের প্রার্থী মেনকা গুরুস্বামী, রাজীব কুমার, কোয়েল মল্লিক ও বাবুল সুপ্রিয় আজ বেলা ১২টা নাগাদ বিধানসভায় এসে তাঁদের মনোনয়নপত্র জমা দেবেন। বিধায়কদের ভোটেই রাজ্যসভার প্রার্থীরা নির্বাচিত হন। বিধায়ক সংখ্যার নিরিখে তৃণমূলের চারজন এবং বিজেপির একজন প্রার্থীর জয় নিশ্চিত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৯ মার্চ। যদি অতিরিক্ত প্রার্থী না থাকেন, তাহলে ৯ তারিখেই ওই পাঁচজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন।
Advertisement



