Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ ও কাল দক্ষিণবঙ্গের সর্বত্র ঝড়বৃষ্টি হতে পারে

আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

আজ ও কাল দক্ষিণবঙ্গের  সর্বত্র ঝড়বৃষ্টি হতে পারে
  • ১৬ এপ্রিল, ২০২৬ ১১:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলার জন্য আজ ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। ওইসব জেলার কোনো কোনো স্থানে ঘণ্টায় ৫০-৬০ কিমি গতিবেগে ঝড় বইতে পারে। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি হতে পারে আগামী চার-পাঁচদিন। পূর্বাভাসে বলা হয়েছে, তবে এর মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অস্বস্তিকর গরম থাকবে। ওই এলাকায় অনেক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা এখন ৪০ ডিগ্রির আশপাশে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে গরমের মাত্রা আরো বাড়তে পারে। উত্তরবঙ্গের কিছু এলাকাতেও অস্বস্তিকর গরম থাকবে। বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.১ ডিগ্রি ছিল। মঙ্গলবারের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমলেও জলীয় বাষ্প বেশি থাকার জন্য তীব্র গরম অনুভূত হয়েছে। 

Advertisement

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বাংলাদেশ ও লাগোয়া এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত আছে। একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পশ্চিম বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগর থেকে ফের বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢুকে তৈরি হবে বজ্রমেঘ এবং বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টি হবে। বুধবার বাংলা নববর্ষের প্রথম দিন উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকা এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রমেঘ তৈরি হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ