Bartaman Logo
৯ জুন, ২০২৬

দিল্লির বিধানসভা ভবন উড়িয়ে দেওয়ার হুমকি

গত সপ্তাহেই নিরাপত্তা বেষ্টনী ভেঙে দিল্লি বিধানসভা চত্বরের ভিতরে ঢুকে গিয়েছিল গাড়ি। স্পিকারের গাড়িতে কালিও ছিটিয়ে দেয় অভিযুক্ত।

দিল্লির বিধানসভা ভবন উড়িয়ে দেওয়ার হুমকি
  • ১৪ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: গত সপ্তাহেই নিরাপত্তা বেষ্টনী ভেঙে দিল্লি বিধানসভা চত্বরের ভিতরে ঢুকে গিয়েছিল গাড়ি। স্পিকারের গাড়িতে কালিও ছিটিয়ে দেয় অভিযুক্ত। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিধানসভা ভবন উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। সোমবার দিল্লি বিধানসভার সচিব ও স্পিকার বিজেন্দ্র গুপ্তর ইমেল আইডিতে এই হুমকি আসে। হুমকি মেলে তামিলনাড়ুর শাসকদল ডিএমকেতে এসভি শেখরের যোগ দেওয়ার বিষয়ে প্রবল আপত্তি তোলা হয়েছে। শেখরকে ‘বিজেপির ব্রাহ্মণ এজেন্ট’ বলেও আক্রমণ করা হয়েছে। 

Advertisement

হুমকি মেলে লেখা ছিল, ‘কোনো ব্রাহ্মণ ডিএমকেতে যোগ দিতে  পারবেন না। যদি কেউ তা করতে চান, তবে উলঙ্গ হয়ে বলতে হবে, পেরিয়ার-আম্বেদকর জিন্দাবাদ। তারপরেই তাঁকে দলে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে। বিজেপির ব্রাহ্মণ এজেন্টকে দক্ষিণ ভারত ও ডিএমকেতে পাঠানো হয়েছে। তাই দিল্লির বিধানসভা উড়িয়ে দেওয়া হবে।’ হুমকি মেল পাওয়ার পরই বিধানসভা চত্বরে তল্লাশি চালায় পুলিশ। তবে কোনো বিস্ফোরকের হদিশ মেলেনি।

সম্পর্কিত সংবাদ