Bartaman Logo
৮ জুন, ২০২৬

এবার পাঞ্জাবের আপ মন্ত্রীর বিরুদ্ধে ইডি হানা, বিজেপিকে তোপ কেজরিওয়ালের

একদিন আগেই ইডি তল্লাশির মুখে পড়েছিলেন রাজ্যসভায় আম আদমি পার্টির (আপ) উপদলনেতা অশোক মিত্তল। শুক্রবার কেন্দ্রীয় এজেন্সি হানা দিল আরও এক আপ নেতার বাড়িতে।

এবার পাঞ্জাবের আপ মন্ত্রীর বিরুদ্ধে ইডি হানা, বিজেপিকে তোপ কেজরিওয়ালের
  • ১৮ এপ্রিল, ২০২৬ ১০:০৪
Prefer us on Google

নয়াদিল্লি ও চণ্ডীগড়: একদিন আগেই ইডি তল্লাশির মুখে পড়েছিলেন রাজ্যসভায় আম আদমি পার্টির (আপ) উপদলনেতা অশোক মিত্তল। শুক্রবার কেন্দ্রীয় এজেন্সি হানা দিল আরও এক আপ নেতার বাড়িতে। এবার তল্লাশির মুখে পড়লেন পাঞ্জাবের মন্ত্রী সঞ্জীব আরোরা। বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনে (ফেমা) চলতি তদন্তের অঙ্গ হিসাবে পদক্ষেপ বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে। একের পর এক নেতার বিরুদ্ধে এজেন্সি-হানা নিয়ে আপের সঙ্গে বিজেপির রাজনৈতিক তরজা আরও বেড়েছে। আপ নেতাদের বিরুদ্ধে লাগাতার এজেন্সি হানা নিয়ে এদিন বিজেপিকে তোপ দেগেছেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এক্স হ্যান্ডলে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি রাজনৈতিক প্রয়োজনে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে। এধরনের হানার বাস্তব ফল নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 

Advertisement

ইডি সূত্রে খবর, এদিন সকাল থেকে তল্লাশি চলেছে আপ নেতা সঞ্জীব আরোরা, তাঁর ছেলে কাব্য আরোরা, ব্যবসায়িক সহযোগী হেমন্ত সুদ ও চন্দ্রশেখর আগরওয়ালের বাড়ি ও দপ্তর সহ মোট ১৩টি জায়গায়। কেন্দ্রীয় এজেন্সির এই হানা চলেছে চণ্ডীগড়, হরিয়ানার গুরুগ্রাম, পাঞ্জাবের লুধিয়ানা ও জলন্ধরে। আরোরার লুধিয়ানার বাসভবনে ইডি তল্লাশি চালানোর সময় বাইরে প্রহরায় ছিল কেন্দ্রীয় পুলিশ বাহিনী। আরোরা হলেন হ্যাম্পটন স্কাই রিয়েলিটি লিমিটেজের মালিক। পাঞ্জাবে বড়ো বড়ো আবাসন ও পরিকাঠামো প্রকল্পের সঙ্গে যুক্ত এই সংস্থা। আধিকারিকরা জানাচ্ছেন, এই সংস্থায় বর্তমানে ম্যানেজিং ডিরেক্টরের পদে রয়েছেন সঞ্জীব আরোরার পুত্র কাব্য। তদন্তকারীদের নজরে রয়েছে তাঁর ভূমিকাও। বেআইনিভাবে জমির চরিত্র বদল, সংযুক্ত আরব আমিরশাহি থেকে অর্থ সংগ্রহ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তদন্তের অঙ্গ হিসাবেই এদিনের তল্লাশি। তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সঞ্জীব আরোরা।

সম্পর্কিত সংবাদ