Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

‘ওয়েলকাম ৪’ নিয়ে ভাবনা শুরু

মুক্তির অপেক্ষায় ‘ওয়েলকাম  টু দ্য জঙ্গল’। ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি মুক্তির আগেই চতুর্থ ছবির ভাবনাচিন্তা শুরু করেছেন নির্মাতারা।

‘ওয়েলকাম ৪’ নিয়ে ভাবনা শুরু
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুক্তির অপেক্ষায় ‘ওয়েলকাম  টু দ্য জঙ্গল’। ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি মুক্তির আগেই চতুর্থ ছবির ভাবনাচিন্তা শুরু করেছেন নির্মাতারা। নানা পাটেকর, অনিল কাপুর, পরেশ রাওয়ালের অভিনীত চরিত্রদের ফের পর্দায় আনা হচ্ছে। ২৬ জুন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ মুক্তির পরই নতুন ছবির কাজ শুরু হবে বলে খবর। জানা গিয়েছে, তৃতীয় ছবির একটি গানের শ্যুটিং এখনও বাকি রয়েছে। এর মাঝেই চলছে চতুর্থ ছবির চিত্রনাট্যের কাজ। সেটিও প্রায় শেষের পথে। জানা গিয়েছে, ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির ছবি হলেও সম্পূর্ণ নতুন এক গল্প বুনছেন চিত্রনাট্যকার। পরেশ, অনিল ও নানা পাটেকর ছাড়াও বলিউডের আরও বেশ কয়েকজন নামজাদা অভিনেতা কাজ করবেন বলে খবর। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ