Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘ওরা আমার পদলেহন করছে’, শুল্ক নীতি নিয়ে বেপরোয়া ট্রাম্প

আমেরিকার পাল্টা শুল্কের নীতি ইতিমধ্যেই ধাক্কা দিতে শুরু করেছে বিশ্ব অর্থনীতিকে। এমনকী ধস নামছে মার্কিন বাজারেও। তা সত্ত্বেও বেপরোয়া ডোনাল্ড ট্রাম্প।

‘ওরা আমার পদলেহন করছে’,  শুল্ক নীতি নিয়ে বেপরোয়া ট্রাম্প
  • ১০ এপ্রিল, ২০২৫ ০৮:০৪
Prefer us on Google

ওয়াশিংটন: আমেরিকার পাল্টা শুল্কের নীতি ইতিমধ্যেই ধাক্কা দিতে শুরু করেছে বিশ্ব অর্থনীতিকে। এমনকী ধস নামছে মার্কিন বাজারেও। তা সত্ত্বেও বেপরোয়া ডোনাল্ড ট্রাম্প। মার্কিন শুল্কের নিশানায় থাকা দেশগুলিকে ঠেস দিতে ছাড়ছেন না তিনি। মার্কিন প্রেসিডেন্টের কটাক্ষ, ওরা এখন সমঝোতা করতে চাইছে। আর সেজন্য সব কিছুই করতে প্রস্তুত। ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনার কমিটিতে বক্তব্য রাখার সময় একথা বলেন তিনি। 

Advertisement

ট্যারিফ ইস্যুতে ট্রাম্পের তীর্যক মন্তব্য, ‘আমি আপনাদের বলছি— ওই দেশগুলি আমার সঙ্গে যোগাযোগ করছে। আমার পদলেহন করতে শুরু করেছে। চুক্তি করতে মরিয়া হয়ে পড়েছে। ওরা এখন বলছে, দয়া করে একটা চুক্তি করে নিন, সব কিছু করতে রাজি। দয়া করে সমঝোতায় আসুন স্যার।’ আর এরপরই ‘আত্মবিশ্বাসী’ ট্রাম্পের মন্তব্য, দর কষাকষিতে আমি মার্কিন কংগ্রেসের থেকেও দক্ষ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ