Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

‘সংসারে টুকটাক গোলমাল হতেই পারে’, মহিলার অভিযোগ খারিজ সুপ্রিম কোর্টে

প্রতিটি সংসারে টুকটাক গোলমাল হতেই পারে। তা আমাদের জীবনেরই অঙ্গ। এধরনের ছোটখাটো ঘটনাকে কেউ মনে রাখে না। শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে এক মহিলার দায়ের করা মামলার শুনানিতে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট।

‘সংসারে টুকটাক গোলমাল হতেই পারে’, মহিলার অভিযোগ খারিজ সুপ্রিম কোর্টে
  • ২৩ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: প্রতিটি সংসারে টুকটাক গোলমাল হতেই পারে। তা আমাদের জীবনেরই অঙ্গ। এধরনের ছোটখাটো ঘটনাকে কেউ মনে রাখে না। শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে এক মহিলার দায়ের করা মামলার শুনানিতে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে  ৪৯৮ (এ) ধারায় মামলা করেছিলেন ওই মহিলা। সোমবার বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি মনমোহনের বেঞ্চ মামলাটি খারিজ করে দিয়েছে।

Advertisement

২০০৫ সালে কামাল নামে এক ব্যক্তির সঙ্গে অভিযোগকারী মহিলার বিয়ে হয়। প্রথমে ঠিকঠাক চললেও পরে অশান্তি শুরু হয়। কয়েক বছর ধরে ওই মহিলা স্বামীর ঘর ছেড়ে অন্যত্র থাকতে শুরু করেন। এরপর ২০১৯ সালে মহিলার স্বামী বিবাহবিচ্ছেদের মামলা করেন। তিনি স্ত্রীকে নোটিসও পাঠান। সমন পাওয়ার তিনদিনের মধ্যে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে মামলা করেন মহিলা। মামলা খারিজের আবেদন জানিয়ে গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কামাল। যদিও তাঁর আবেদন খারিজ হয়ে যায়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। এব্যাপারে আদালতের পর্যবেক্ষণ, অভিযোগকারী মহিলা কয়েক বছর ধরে পৃথক থাকতে শুরু করেন। এক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আনা অভিযোগের কোনও সারবত্তা নেই। পাশাপাশি জানিয়েছে, সামান্য ঝগড়া ও কথা কাটাকাটি সংসার জীবনের অঙ্গ। এগুলিকে নিষ্ঠুরতা বলা যায় না।

Advertisement
সম্পর্কিত সংবাদ